শিরোনাম

কোহলির কারণে ক্রিকেট দেখেন জোকোভিচ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কোহলির কারণে ক্রিকেট দেখেন জোকোভিচ
টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচ। ছবি: সংগৃহীত

দুই খেলার মহাতারকা তারা দুজন। দুজনের ঝুলিতেই আছে অসংখ্য রেকর্ড। নিজেদের নিয়ে গেছেন কিংবদন্তি পর্যায়ে। তাদের ভক্ত অনেক। তবে তারা দুজনও পরস্পরের ভক্ত। নোভাক জোকোভিচ ও বিরাট কোহলির বন্ধুত্বের কথা অনেকের জানা। টেনিসের কিংবদন্তি জোকোভিচ এবার বললেন, কোহলির কারণেই ক্রিকেট দেখা শুরু করেছেন তিনি।

কোহলি ও জোকোভিচের বন্ধুত্বের কথা প্রথম জানা যায় আড়াই বছর আগে। জোকোভিচ তখন বলেছিলেন, কোহলির সঙ্গে তার কখনো দেখা না হলেও বার্তা আদান-প্রদান চলে নিয়মিত। এবার লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ফাঁকে টাইমস নাউ কে জোকোভিচ বলেন, ভারতে গিয়ে কোহলির সঙ্গে সময় কাটানোর অপেক্ষায় আছেন তিনি।

২৪ গ্র্যান্ড স্লাম জয়ী জোকোভিচ বলেন, ‘বিরাট আমার বন্ধু ও এমন একজন, যাকে আমি দারুণ সম্মান ও প্রশংসা করি। সত্যি বলতে, তার কারণেই আমি ক্রিকেট দেখা শুরু করি। আগে আমি খোঁজখবর রাখতাম না। তার মাধ্যমেই ক্রিকেটের প্রতি বেশি আগ্রহী হই। নিশ্চয়ই জানেন, আমাদের যোগাযোগ আছে। আশা করি, যখন আমি ভারতে যাব…যদিও আমি বলতে চাই না… যখন আমি যাব, আশা করি সে থাকবে এবং তখন আমরা একসঙ্গে কিছুটা টেনিস ও কিছুটা ক্রিকেট খেলতে পারবো।’

কোহলি উইম্বলডনে জোকোভিচের খেলা দেখতে গিয়েছিলেন।

/টিই/