আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সিরাজগঞ্জ সংবাদদাতা

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১২: ৩২

কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন।
জানা গেছে, গত ২৬ মার্চ জুমার নামাজের খুতবার আগে আলোচনায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন আমির হামজা। এ ঘটনায় তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়। এর আগেও আপত্তিকর মন্তব্যের অভিযোগে এমপি আমির হামজার বিরুদ্ধে কয়েকটি মামলা রয়েছে।
জ্বালানিমন্ত্রী ইস্যুতে মানহানির মামলার বাদী সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির। মামলায় আদালতে হাজির হতে আমির হামজার বিরুদ্ধে সমন জারি করা হয়। তবে তিনি হাজির না হওয়ায় মঙ্গলবার তার বিরুদ্ধে এই আদেশ দেন বিচারক।

/এফআর/

গ্যাস সরবরাহে নতুন নির্দেশনা