ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করলো ইরান

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তি না করলে দেশটিকে ‘ভয়াবহ পরিস্থিতির’ মুখোমুখি হতে হবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।
শনিবার (৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘মনে আছে, আমি ইরানকে চুক্তি করা অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম?’ গত ২৬ মার্চ তিনি এ আল্টিমেটাম দিয়েছিলেন।
ট্রাম্প আরও বলেন, সময় শেষ হয়ে আসছে। তাদের ওপর চরম বিপর্যয় নেমে আসার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি।
ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড এ আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে। জেনারেল আলী আবদুল্লাহি আলিয়াবাদি ট্রাম্পের এই হুমকিকে ‘অসহায়, অস্থির, ভারসাম্যহীন এবং বোকামির’ বলে আখ্যায়িত করেছেন। তিনি সতর্ক করে বলেন, তোমাদের জন্যই ভয়াবহ পরিস্থিতির দরজা খুলে যাবে।
পরে ট্রাম্প একটি ভিডিও পোস্ট করেন যেখানে রাতের আকাশে বড় ধরনের বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, তেহরানে এই বিশাল হামলায় ইরানের অনেক সামরিক নেতাসহ আরও অনেক কিছু ধ্বংস হয়ে গেছে।
তবে এ হামলা ঠিক কখন চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি।
সূত্র: দ্য গার্ডিয়ান