বিপণিবিতান খোলা রাখার সময় বাড়লো

বিপণিবিতান খোলা রাখার সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদক

দেশের সব দোকানপাট ও শপিং মল বন্ধের সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ছয়টার পরিবর্তে সাতটা পর্যন্ত খোলা রাখা যাবে।
রবিবার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এর আগে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সন্ধ্যা ছয়টার মধ্যে দোকানপাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল, যা আজ থেকেই কার্যকর হওয়ার কথা ছিল।
তবে ব্যবসায়ীদের আবেদনের পর সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা ব্যবসার সময় বাড়ানোর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেন। এ বিষয়ে তারা শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ব্যবসায়ীরা প্রস্তাব দেন, প্রয়োজনে তারা দেরিতে দোকান খুলতে রাজি আছেন, তবে সন্ধ্যার পরিবর্তে রাত আটটা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রিসভার বৈঠকে আগে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল। পরে ব্যবসায়ীদের আবেদন বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছেন।