কলকাতায় হামলার হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

সিটিজেন ডেস্ক

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের হুঁশিয়ারির জবাবে এবার কলকাতায় হামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রাজনাথ সিং সম্প্রতি পাকিস্তানের যেকোনো দুঃসাহসিক কর্মকাণ্ডের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ার পর আসিফ এ মন্তব্য করেন।
আগামী ২২ এপ্রিল পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রথম বার্ষিকী সামনে রেখে ২ দেশের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। খাজা আসিফ দাবি করেন, ভারত যদি আবারও কোনো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশন বা সাজানো নাটক করার চেষ্টা করে, তবে পাকিস্তান এবার সরাসরি কলকাতায় আঘাত হানবে। তিনি অভিযোগ করেন, ভারত হয়তো নিজেদের লোক বা বন্দি পাকিস্তানিদের ব্যবহার করে কোনো ঘটনা সাজিয়ে মৃতদেহ ফেলে রেখে সন্ত্রাসবাদের দায় পাকিস্তানের ওপর চাপানোর পরিকল্পনা করছে।
আসিফ আরও বলেন, দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের কোনো অবকাশ নেই এবং ভারতের যেকোনো সামরিক পদক্ষেপের বিপরীতে পাকিস্তান জোরালো জবাব দিতে প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) কেরালায় এক নির্বাচনি সভায় রাজনাথ সিং বলেছিলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের যেকোনো উস্কানিমূলক আচরণের নজিরবিহীন ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের এপ্রিলে পেহেলগাম হামলার পর ভারতীয় বাহিনী ‘অপারেশন সিন্দুর’ এর মাধ্যমে মাত্র ২২ মিনিটের মধ্যে পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো ও সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে দিয়েছিল।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, অভিযান এখনো শেষ হয়নি এবং পাকিস্তান ফের একই ধরনের ধৃষ্টতা দেখালে ভারতীয় সশস্ত্র বাহিনী এমন শিক্ষা দেবে যা তারা কখনো ভুলবে না। গত বছরের সেই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি শিবির এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ধ্বংস করা হয়েছিল।
সূত্র: এনডিটিভি