যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে যা কিছু সমঝোতা হয়েছে, তা প্রকাশ্যেই রয়েছে।
রবিববার (৫ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক আলোচনায় দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। পাশাপাশি রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, রোহিঙ্গাদের জন্য এখনো সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র এবং তাদের সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় এসেছে।
জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। কিছু বিষয় কূটনৈতিক কারণে প্রকাশ করা সম্ভব না হলেও, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছে দেশটি।
দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টা করছে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র– সব বিকল্পই খোলা রয়েছে এবং সাশ্রয়ী উৎস থেকেই জ্বালানি আমদানি করা হবে।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কোনো দেশ চূড়ান্ত হয়নি। তিনি বলেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা।