ইরান যুদ্ধের স্যাটেলাইট ছবি প্রকাশ না করার অনুরোধ যুক্তরাষ্ট্রের

সিটিজেন ডেস্ক

ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরান এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের স্যাটেলাইট বা কৃত্রিম-ভূ-উপগ্রহ ছবি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস।
শনিবার (৪ এপ্রিল) গ্রাহকদের কাছে পাঠানো এক ইমেইলে প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্র সরকার স্যাটেলাইট ছবি সরবরাহকারীদের ওপর এই 'অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা' আরোপের অনুরোধ করেছে।
গত মাসে মধ্যপ্রাচ্যের ছবির ওপর প্রথমে ৯৬ ঘণ্টা এবং পরে ১৪ দিনের যে বিধিনিষেধ কার্যকর ছিল, নতুন সিদ্ধান্ত তারই সম্প্রসারণ। প্ল্যানেট ল্যাবস জানিয়েছে, প্রতিপক্ষ যেন এ ছবি ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের ওপর হামলা চালাতে না পারে, সেই নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, গত ৯ মার্চ থেকে পরবর্তী সময়ের সব ছবি নিষেধাজ্ঞার আওতায় থাকবে এবং ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মাধ্যমে শুরু হওয়া যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এ নীতি কার্যকর থাকতে পারে। ক্যালিফোর্নিয়া ভিত্তিক কোম্পানিটি বর্তমানে নিয়ন্ত্রিত বণ্টন ব্যবস্থার দিকে ঝুঁকছে। এ ব্যবস্থায় কেবল জনস্বার্থ কিংবা অত্যন্ত জরুরি ও ক্রিটিক্যাল-মিশনের প্রয়োজনে যাচাই-বাছাই সাপেক্ষে ছবি সরবরাহ করা হবে।
২০১০ সালে নাসা-র প্রাক্তন বিজ্ঞানীদের দ্বারা প্রতিষ্ঠিত কোম্পানিটি জানায়, তারা বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকি এবং অংশীজনদের চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করছে।
সূত্র: আল জাজিরা