ইরান ইস্যুতে কংগ্রেসে জবাবদিহির মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১৭: ২৭

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। ছবি: সংগৃহীত
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দিতে যাচ্ছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
আজ বুধবার (২৯ এপ্রিল) মার্কিন প্রতিনিধি পরিষদের আর্মড সার্ভিস কমিটির এক শুনানিতে তিনি আইনপ্রণেতাদের প্রশ্নের মুখোমুখি হবেন। সংশ্লিষ্টদের ধারণা, এ শুনানিতে তাকে বেশ কঠিন ও সরাসরি প্রশ্নের জবাব দিতে হতে পারে।
মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনা করতে এ শুনানির আয়োজন করা হয়েছে। তবে বাজেটের পাশাপাশি ইরান যুদ্ধ নিয়ে তীব্র বিতর্কও সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগে, ইরান পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে দেওয়া ব্রিফিংয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সদস্যরা। ফলে আজকের শুনানি উত্তপ্ত হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই শুনানিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনও সাক্ষ্য দেবেন। তার বক্তব্যও চলমান পরিস্থিতি মূল্যায়নে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র: আল জাজিরা

/এমআর/