ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ২ হাজার

সিটিজেন ডেস্ক

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,০৫৫ জনে।
এছাড়াও আরও অন্তত ৬,৫৮৮ জন আহত হয়েছেন।
ইসরায়েলি আগ্রাসনের কারণে লেবাননে গত ৪২ দিনে বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখের অধিক মানুষ।
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর উদ্যোগের মধ্যেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৩ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েল ও লেবাননের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা হওয়ার কথা রয়েছে।
তবে আসন্ন ইসরায়েল আলোচনা নিয়ে সন্দিহান বাস্তুচ্যুত লেবানিজরা। দক্ষিণাঞ্চলীয় শহর টায়ারের একটি স্কুলে আশ্রয় নেওয়া একদল বাস্তুচ্যুত লেবানিজের মধ্যে অন্যতম হুসেইন মেসলমানি ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য আলোচনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি সংঘাতের চূড়ান্ত অবসানের আহ্বান জানিয়েছেন।
৫০ বছর বয়সী মেসলমানি রয়টার্সকে বলেন, ‘আমরা চাই না কেউ আমাদের ধোঁকা দিক এবং প্রতিদিন বলুক যে আলোচনা চলছে, আর আলোচনার মধ্যে হত্যা করুক, আমাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিক।’
তিনি আরও বলেন, তারা যেন সংঘাত পুরোপুরি শেষ করে দেয় এবং প্রত্যেকে যেন নিজ নিজ জমিতে ফিরে যেতে পারে। সেখানেই বসবাস করতে পারে।’
সূত্র: আল জাজিরা, রয়টার্স