বাংলাদেশে ফ্লাইট চালু করতে চায় রিয়াদ এয়ার: সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের নতুন এয়ারলাইনস রিয়াদ এয়ার বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানিয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত এই আগ্রহের কথা তুলে ধরেন।
বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে পর্যটন খাতের উন্নয়ন এবং আকাশপথে সংযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের জানান, রিয়াদ এয়ার বাংলাদেশে কার্যক্রম শুরু করতে আগ্রহী। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন। জবাবে প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়টি বিবেচনার জন্য সৌদি পক্ষকে আহ্বান জানান।
এসময় মন্ত্রী আফরোজা খানম সৌদি এয়ারলাইনসগুলোর সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত আশ্বাস দেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।