১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

১৭৫ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
সিটিজেন ডেস্ক

অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও শাস্তি শেষে নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করছে মালয়েশিয়া। এবার ২৮ বাংলাদেশিসহ ১৭৫ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে দেশটি।
সোমবার (১৩ এপ্রিল) জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, রাজ্যের পেকান নেনাস ডিপোতে আটক অভবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। যেসব আটক অভিবাসী তাদের শাস্তি সম্পন্ন করেছেন, তাদেরকে ফেরত পাঠানো হচ্ছে।
ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে রয়েছেন, ইন্দোনেশিয়ার ১৩৬ জন, বাংলাদেশের ২৮ জন, ভারতের ৪, থাইল্যান্ডের ২, কম্বোডিয়ার ২, ফিলিপাইন, শ্রীলঙ্কা ও স্পেনের একজন করে মোট ৩ জন।
আটক অভিবাসীদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর, স্টুলাং লাউত ফেরি টার্মিনাল এবং পাসির গুদাং ফেরি টার্মিনালের মাধ্যমে নিজ নিজ দেশে পাঠানো হয়।
জানা গেছে, ফেরত পাঠানোর এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় বিমান বা যাতায়াত খরচ বিভিন্ন উৎস থেকে বহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে আটক অভিবাসীদের নিজস্ব সঞ্চয়, পরিবারের সহায়তা এবং কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সহযোগিতা।
আটক এসব অভিবাসীকে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের কালো তালিকাভুক্ত করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত তারা আর মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবে না।