পহেলা বৈশাখ উদযাপনে কোনো হুমকি নেই: র্যাব ডিজি
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২: ০২

পহেলা বৈশাখ-১৪৩৩ উৎসব উদযাপনে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
র্যাব ডিজি বলেন, নববর্ষ উৎসব উদযাপনে উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের কমান্ডো বাহিনী প্রস্তুত আছে। যে কোনো নাশকতার চেষ্টা হলেই সঙ্গে সঙ্গে নস্যাৎ করা হবে।
আহসান হাবীব পলাশ জানান, ড্রোন ও সিসিটিভি রমনার বটমূলসহ পুরো এলাকায় মনিটরিং করা হচ্ছে। ওয়াচটাওয়ার থেকেও নজরদারি চালানো হবে। অনুষ্ঠানে ইভটিজিং প্রতিরোধে র্যাব সদস্যরা পোশাকের বাইরে সাদা পোশাকেও অবস্থান করবে।
এর আগে তিনি বাংলা নববর্ষ উৎসব উদযাপনে উপলক্ষে বটমূল এলাকায় র্যাবের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।

/এফআর/