শিক্ষাপ্রতিষ্ঠানের সম্পত্তিতে দোকান হতে পারবে না: শিক্ষামন্ত্রী

যশোর সংবাদদাতা

সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি বা জমিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক স্থাপনা হতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৩ এপ্রিল) সকালে যশোর মুসলিম একাডেমি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, স্কুলের সামনে থাকা দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠানে বখাটেরা আড্ডা দেয় এবং ছাত্রীরা ইভটিজিং এর শিকার হয়। দোকান ভাড়া দিলে স্কুলের মাঠ নষ্ট হয়। এতে শিক্ষার্থীদের খেলাধুলা ব্যাহত হয়।
তিনি বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তি বা জমিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা হতে পারবে না। এ বিষয়ে সংসদে বিল তুলতে হবে।
এদিকে, সম্প্রতি প্রকাশিত সংশোধিত এমপিও নীতিমালার এক নির্দেশনায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের স্থাবর সম্পত্তিতে দোকান ঘর, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা ইত্যাদি নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবেআগের নির্মিত স্থাপনাগুলোর ভাড়া প্রতি বছর হালনাগাদ করে আয়গুলোর সঠিক হিসাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে হিসাব বিবরণী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় বিশ্ববিদ্যালয় এ দাখিল করতে হবে।
অন্যথায় প্রতিষ্ঠান প্রধানের বেতন-ভাতা স্থগিত, বাতিল করা হবে এবং পরিচালনা কমিটির সভাপতির পদশূন্য ঘোষণাসহ তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।