জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ঢাকা ওয়াসার ২ ডিএমডি নিয়োগ
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৫: ২৫

প্রতীকী ছবি
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দুই তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। চার ধাপ নিচের পদ থেকে তাদের সরাসরি ডিএমডি পদে নিয়োগ দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক বিশৃঙ্খলার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, গত ৭ এপ্রিল প্রকৌশলী মো. আজিজুল হক ও মির্জা গোলাম কিবরিয়াকে চলতি দায়িত্বের অতিরিক্ত হিসেবে ডিএমডি (আর পি অ্যান্ড ডি) এবং ডিএমডি (ও অ্যান্ড এম) পদে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগ। তাদের মধ্যে মো. আজিজুল হক বর্তমানে ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব ও বর্ধিত ঢাকা পানি সরবরাহ রেজিলিয়েন্স প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত আছেন। আর মির্জা গোলাম কিবরিয়া ওয়াটার অ্যান্ড স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্বে পালন করছেন।
যদিও অফিস আদেশে তাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে উল্লেখ করা হয়। তবে দুইজনের মূল পদ নির্বাহী প্রকৌশলী।
অভিযোগ উঠেছে, বর্তমানে ঢাকা ওয়াসার প্রকৌশলীদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে মো. আজিজুল হক ও মির্জা গোলাম কিবরিয়ার অবস্থান ২০ ও ২১তম। কিন্তু জ্যেষ্ঠ ১৯ প্রকৌশলীকে বাদ দিয়ে এই দুই কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। যা প্রশাসনিক বিধি ও প্রচলিত রীতির পরিপন্থি।
সূত্রে জানা যায়, ওয়াসার বতন গ্রেড অনুযায়ী- নির্বাহী প্রকৌশলী পঞ্চম গ্রেড, তত্ত্বাবধায়ক প্রকৌশলী চতুর্থ গ্রেড, অতিরিক্ত প্রধান প্রকৌশলী তৃতীয় গ্রেড এবং প্রধান প্রকৌশলী দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা। তবে ডিএমডি চুক্তিভিত্তিক পদ হওয়ায় গ্রেড নির্ধারণ করা নেই। যেহেতু এটি প্রধান প্রকৌশলীর ওপরের পদ, ফলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দ্বিতীয় গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের সুবিধা পান। ফলে পঞ্চম গ্রেডের কর্মকর্তাকে দ্বিতীয় গ্রেডের কর্মকর্তার ওপরের পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্টদের।
সংশ্লিষ্টরা জানান, আগে ঢাকা ওয়াসায় প্রধান প্রকৌশলী পদে থাকা কর্মকর্তারা ডিএমডি পদে অতিরিক্ত দায়িত্ব পেতেন। তত্ত্বাবধায়ক প্রকৌশলীর চলতি দায়িত্ব থেকে ডিএমডি পদে নিয়োগের নজির এটাই প্রথম।
এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে অফিস আদেশের মাধ্যমে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়ার এখতিয়ার তার নেই।

/এফআর/

সশস্ত্র বাহিনীকে সততা ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান প্রধানমন্ত্রীর