নতুন বাসভাড়া কার্যকর নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ১৪: ২৫

ব্রিফিংয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাহেদ উর রহমান। ছবি: সিটিজেন জার্নাল
আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর করা হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানিয়েছেন, জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বৃদ্ধির আলোচনা চলছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীতে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
জাহেদ উর রহমান বলেন, ‘আপনারা জানেন পরিবহনের ভাড়া নিয়ে একটা সংকট হচ্ছে। যেহেতু দেশে জ্বালানির মূল্য বৃদ্ধি করা হয়েছে, তাই এখন সামঞ্জস্য রেখে পরিবহনের ভাড়া বাড়ানোর আলোচনা চলছে। আসন্ন ঈদে সেটা কার্যকর করা হবে।’
এসি বাসের ভাড়া নিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে। পাশাপাশি ঢাকার বাস স্ট্যান্ডগুলোর মানোন্নয়নে সিটি কর্পোরেশনকে নির্দেশ ও সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
যৌক্তিক পরিমাণ ভাড়া বাড়বে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ায় জিনিসপত্রের দাম বাড়বে এটা সত্যি। বাসের ভাড়াও বাড়বে। তবে ভাড়া বৃদ্ধির পরিমাণ যাতে কোনোভাবেই অযৌক্তিক না হয়, সে বিষয়টি কঠোরভাবে তদারকি করবে সরকার।’
অবৈধ মজুত এবং পাচারের কারণে তেলের বৃদ্ধি পেয়েছে জানিয়ে জাহেদ উর রহমান আরও বলেন, বর্তমানে জ্বালানি তেলের যে পরিমাণ চাহিদা তৈরি হয়েছে, সেটা আসলে সঠিক চাহিদা নয়। সরকারের পক্ষে এই চাহিদা মেটানোও সম্ভব নয়। জ্বালানি অবৈধ মজুত এবং পাচার হয়ে যাওয়ার কারণেই এই চাহিদা তৈরি হয়েছে।

/এফআর/

বন্ধ জুট মিল চালু করতে কাজ করছে সরকার