শিরোনাম

চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের

সিটিজেন ডেস্ক
চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হবে না বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন সময় বুধবার সন্ধ্যা পর্যন্ত যুদ্ধবিরতি বহাল থাকবে। তবে এর মধ্যে কোনো সুনির্দিষ্ট চুক্তিতে না পৌঁছালে মেয়াদ বাড়ানোর সম্ভাবনা খুব একটা দেখছি না।

নির্ধারিত সময়ে যুদ্ধবিরতি না হলে আবারও যুদ্ধ শুরু হবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যদি চুক্তি না হয়, তবে আমি অবশ্যই তেমনটা (যুদ্ধ শুরু) মনে করছি।’

তবে ইরানের সঙ্গে একটি ‘ভালো’ চুক্তি করতে চান বলে জানিয়েছেন তিনি। ব্লুমবার্গকে ট্রাম্প বলেন, ‘আমি ইরানের সঙ্গে কোনো বাজে চুক্তি করতে চাই না। আমরা একটি ভালো চুক্তিতে যেতে চাই। এজন্য যত সময় লাগে লাগুক। আমাদের হাত যথেষ্ট সময় আছে।’

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালালে মধ্যপ্রচ্যে সংঘাত শুরু হয়। গত ৮ এপ্রিল (যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৭ এপ্রিল সন্ধ্যা) থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা দেন ট্রাম্প। যা শেষ হবে ২২ এপ্রিল (বুধবার)। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার তিন দিন পর শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন মার্কিন ও ইরানি প্রতিনিধিরা। কিন্তু ২১ ঘণ্টা আলোচনার পরও কোনো প্রকার চুক্তি স্বাক্ষর ছাড়াই শেষ হয়। এখন দ্বিতীয় দফা বৈঠকের বিষয়ে আলোচনা চলছে।

তবে ইরান জানিয়েছে, বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণে শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

সূত্র: সিএনএন

/জেএইচ/