শিরোনাম

আমরা ইরানে আর বেশিদিন থাকছি না: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
আমরা ইরানে আর বেশিদিন থাকছি না: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ সম্ভবত শিগগিরই শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র সেখান থেকে চলে গেলেই হরমুজ প্রণালি স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হয়ে যাবে। মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘আমরা সেখানে আর বেশিদিন থাকতে যাচ্ছি না। আমরা বর্তমানে তাদের ওপর ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছি। এটি পূর্ণাঙ্গ ধ্বংসলীলা। আমাদের সেখানে খুব বেশিদিন থাকার প্রয়োজন হবে না। তবে আরও কিছু কাজ বাকি রয়েছে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ পঞ্চম সপ্তাহে প্রবেশ করেছে।

ট্রাম্প হরমুজ প্রণালি নিয়ে বলেন, ‘আমি মনে করি এটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাবে। যেসব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরকেই এটি খোলার ব্যবস্থা করতে হবে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ নিয়ে কোনো আলোচনা হয়নি তবে বার্তা আদান-প্রদান হয়েছে। আর এই বার্তা আদান-প্রদান সরাসরি নয় কোনো মাধ্যমে হয়েছে।

/টিই/