শিরোনাম

ইউরোপজুড়ে ইরান যুদ্ধের প্রভাব, এক বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি

সিটিজেন ডেস্ক
ইউরোপজুড়ে ইরান যুদ্ধের প্রভাব, এক বছরে সর্বোচ্চ মূল্যস্ফীতি
মূল্যস্ফীতি। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের প্রভাব পড়া শুরু করেছে ইউরোপজুড়ে। মার্চ মাসে ইউরোপে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৫ শতাংশে, যা ফেব্রুয়ারিতে ছিল ১.৯ শতাংশ। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ।

অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি ২.৬ শতাংশ হতে পারে বলে ধারণা করেছিলেন, তবে প্রকৃত হার সামান্য কম হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের কারণে তেল ও গ্যাসের দাম বেড়ে যাওয়াই এই মূল্যস্ফীতি বৃদ্ধির প্রধান কারণ। জ্বালানির উচ্চমূল্যের প্রভাব সরাসরি সামগ্রিক মূল্যস্ফীতিতে পড়েছে।

ইউরোপজুড়ে গত এক বছরের মধ্যে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত
ইউরোপজুড়ে গত এক বছরের মধ্যে মূল্যস্ফীতি বেড়ে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, মার্চ মাসে ইউরোজোনে জ্বালানির দাম বার্ষিক হারে ৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে একই খাতে ৩.১ শতাংশ পতন হয়েছিল।

অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানির দাম বাড়লে উৎপাদন ও পরিবহন ব্যয় বৃদ্ধি পায়, যা শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে পণ্যের দামে প্রভাব ফেলে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/