শিরোনাম

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম
গাড়িতে জ্বালানি তেল নিচ্ছেন একজন ক্রেতা। ছবি: সংগৃহীত

জ্বালানি তেল নিয়ে দেশে অস্থিরতা বিরাজ করছে। সরকার বলছে পর্যাপ্ত মজুত আছে। কিন্তু পাম্পে পাম্পে ঘুরে তেল পাচ্ছেন না অনেকে। সংসদেও এ নিয়ে অভিযোগ করেছেন এমপিরা।

এরই মধ্যে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের দাম বাড়ছে না।

বলা হয়েছে, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা (সংশোধিত)’ এর আলোকে এপ্রিল মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা ও অকটেনের দাম প্রতি লিটার ১২০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

এছাড়া প্রতি লিটার পেট্রোল ১১৬ টাকা ও প্রতি লিটার কেরোসিনের দাম ১১২ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

​জ্বালানি তেলের এই হার যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। এই অপরিবর্তিত মূল্যহার এপ্রিল মাসজুড়ে কার্যকর থাকবে।

/টিই/