যুক্তরাষ্ট্রকে সিসিলির ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ইতালি

সিটিজেন ডেস্ক

মার্কিন বিমানকে সিসিলিতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে ইতালি।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো ওয়াশিংটনকে জানিয়েছেন, সিসিলির পূর্বাঞ্চলে অবস্থিত সিগোনেলা বিমানঘাঁটি দিয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে মার্কিন যুদ্ধবিমান ট্রানজিট করতে পারবে না।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন ইতালীয় জোট সরকারের এই সিদ্ধান্তটি প্রথমে ইতালির প্রভাবশালী দৈনিক ‘কোরিয়েরে দেলা সেরা’ প্রকাশ করে। পরে আনসা সংবাদ সংস্থার বরাতে সরকারি সূত্রও বিষয়টি নিশ্চিত করে।
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ইউরোপীয় সমর্থকদের একজন হিসেবে পরিচিত মেলোনির সরকারের এমন সিদ্ধান্ত ওয়াশিংটনের জন্য কিছুটা বিস্ময়কর।
এর আগে সোমবার স্পেন সরকারও ইরানে হামলায় জড়িত মার্কিন বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর জেরে স্পেনের সমাজতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞার হুমকি দেয় যুক্তরাষ্ট্র।
খবরে বলা হয়, কিছু মার্কিন বোমারু বিমান সিসিলির ওই ঘাঁটিতে অবতরণ করে মধ্যপ্রাচ্যে যাওয়ার পরিকল্পনা ছিল। তবে সেগুলোর জন্য আগাম অনুমতি চাওয়া হয়নি এবং ইতালির সামরিক নেতৃত্বের সঙ্গে পরামর্শও করা হয়নি। চুক্তি অনুযায়ী এগুলো বাধ্যতামূলক।
এদিকে, ইতালির মধ্য-বামপন্থী বিরোধী দলগুলো সংঘাতে জড়িয়ে পড়া এড়াতে দেশটির ঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে বাধা দেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করছিল।
সূত্র: দ্য টেলিগ্রাফ