২ যুগ পর তুরস্ক, ২০ বছর পর চেকরা বিশ্বকাপে

সিটিজেন স্পোর্টস ডেস্ক

প্রিস্টিনায় ২০২৬ বিশ্বকাপের প্লেঅফ ফাইনালে স্বাগতিক কসোভোকে ১-০ ব্যবধানে হারিয়ে ২৪ বছর অর্থাৎ ২ যুগ পর বিশ্বকাপের টিকিট কেটেছে তুরস্ক। ম্যাচের ৫৩ মিনিটে কেরেম আকতারকোগ্লুর গোলে এগিয়ে যায় তুর্কিরা। শেষ পর্যন্ত এই গোলেই এসেছে জয়।
এর আগে সবশেষ ২০০২ বিশ্বকাপে সেমিফাইনালে খেলেছিল তুরস্ক। ২০২৬ বিশ্বকাপে ‘সি’ গ্রুপে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রকে পেল তুরস্ক।
এদিকে প্রাগে ডেনমার্কের বিপক্ষে প্লেঅফ ফাইনাল নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে স্বাগতিক চেক প্রজাতন্ত। পরে অতিরিক্ত সময়ে দুই দলই একটি করে গোল করে। ২-২ সমতার পর শেষ পর্যন্ত টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে চেকরা।
সর্বশেষ ২০০৬ বিশ্বকাপে খেলেছিল তারা। ২০২৬ বিশ্বকাপে ‘এ’ গ্রুপে মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গী হলো চেক প্রজাতন্ত্র।
বিশ্বকাপে নেই লেভানডফস্কি
স্টকহোমের স্ট্রবেরি অ্যারেনায় প্লে অফ ফাইনালে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে সুইডেন। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা। ৫৫ মিনিটে সুইডারস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। কিন্তু ৮৮ মিনিটে ভিক্টর গিয়োরকায়েসের গোলে আবারও এগিয়ে যায় সুইডেন। শেষ পর্যন্ত এই গোলই পার্থক্য গড়ে দেয়।
পোলিশ তারকা রবার্ট লেভানডফস্কি পুরো সময় খেলেও গোল পাননি। ৩৭ বছর বয়সী এই বার্সেলোনা তারকার বিশ্বকাপ মঞ্চে যাওয়া হলো না।
২০২৬ বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়াকে পেল সুইডেন।