আবারও বিশ্বকাপে ফেরা হলো না ইতালির

আবারও বিশ্বকাপে ফেরা হলো না ইতালির
সিটিজেন স্পোর্টস ডেস্ক

২০১৮, ২০২২ এরপর ২০২৬, টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিতে পারলো না ইতালি। বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান প্লেঅফ ফাইনালে ইতালিকে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিলো বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা।
ম্যাচ জুড়ে আক্রমণে আধিপত্য করে অসংখ্য সুযোগ পেল বসনিয়া ও হার্জেগোভিনা। একের পর এক সেভ করে তাদের হতাশ করেন ইতালির গোলকিপার জানলুইজি দোন্নারুমা।
ম্যাচের ১৫ মিনিটে পাওয়া লিড ধরে রাখতে না পারলেও, অনেকটা সময় একজন কম নিয়ে খেললো আজ্জুরিরা। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ৭৯ মিনিটে সমতায় ফেরে।
অতিরিক্ত ৩০ মিনিটেও সমতা থাকার পর টাইব্রেকারে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় বসনিয়া।
টাইব্রেকারে ইতালির প্রথম শট উড়িয়ে মারেন এসপোসিতো, ব্রায়ান ক্রিস্তান্তের শট লাগে ক্রসবারে। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা প্রথম চার শটে সবাই পান জালের দেখা।
ইতালি সবশেষ বিশ্বকাপ জেতে ২০০৬ সালে। পরের দুই আসরে তারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। ২০১৮ থেকে টানা তিন আসরে দর্শক হয়ে থাকতে হচ্ছে তাদের।
এদিকে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা বিশ্বকাপে খেলবে ১২ বছর পর। এর আগে একবারই বিশ্বকাপে খেলেছিল তারা, ২০১৪ সালে।