শিরোনাম

এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

নোয়াখালী সংবাদদাতা
এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ুমিছিল

জাতীয় সংসদে ভুয়া ধর্ষণ ইস্যুতে বক্তব্য প্রদান এবং বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্যের অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) নোয়াখালীর দ্বীপ উপজেলার হরনী ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঝাড়ু হাতে নিয়ে প্রতিবাদ এবং সংসদে হান্নান মাসউদের বিতর্কিত বক্তব্যের তীব্র নিন্দা জানায়।

এ সময় বক্তারা বলেন, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন এবং অশালীন বক্তব্য কখনোই প্রত্যাশিত নয়। তাঁরা দাবি করেন, সংসদে অশালীন বক্তব্যের জন্য তাঁকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

বক্তারা হান্নান সামউদকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

/টিই/