শিরোনাম

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তারা জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে এবং আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

সম্ভাব্য হামলার সতর্কবার্তা ইসরায়েলজুড়ে মোবাইল ফোনে পাঠানো হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/