শিরোনাম

এবার ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প

সিটিজেন ডেস্ক
এবার ইরান যুদ্ধ শেষ করা নিয়ে যা বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে তা তিনি বুঝতে পারবেন যখন তিনি সেটি ‘নিজের হাড়ে অনুভব করবেন’।

একটি বেতার অনুষ্ঠানে দেওয়া ফোন সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়, তিনি কীভাবে বুঝবেন যে যুদ্ধ শেষ হয়েছে। জবাবে তিনি বলেন, ‘যখন আমি সেটা অনুভব করব, যখন আমার হাড়ে সেটা টের পাব।’

সাক্ষাৎকারে এর কিছুক্ষণ আগে তিনি ইঙ্গিত দেন যে এই সংঘাত হয়তো খুব বেশিদিন স্থায়ী হবে না। তিনি বলেন, যুদ্ধ শেষ হতে খুব বেশি সময় লাগবে বলে তিনি মনে করেন না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে উভয় পক্ষই অভিযান চালিয়ে যাচ্ছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্ট যুদ্ধ কতদিন চলতে পারে সে বিষয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: সিএনএন

/জেএইচ/