সরানো হলো খানজাহান আলীর মাজারের দিঘির সেই কুমিরটি

বাগেরহাট সংবাদদাতা

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.) মাজার সংলগ্ন দিঘিতে থাকা কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) দুপুরে বন বিভাগের কুমির বিশেষজ্ঞ ও স্থানীয়দের সম্মিলিত সহায়তায় সরিয়ে নেওয়া হয় কুমিরটি।
কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
জানা গেছে, বুধবার (৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে দিঘির পূর্ব পাড়ে কুমিরটি দেখা যায়। পরে তাকে ধরার কার্যক্রম শুরু হয়। ১২টার দিকে খাবারের প্রলোভন দিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। এরপর এটিকে দিঘি থেকে তুলে গাড়িতে করে খুলনার উদ্দেশে রওনা করে বন বিভাগ।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার স্বার্থে মাজারের দিঘির কুমিরটি অপসারণের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয় কুমিরটিকে। প্রাণীটির বিষয়ের পরবর্তীতে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা পরে জানানো হবে।

বন ছেড়ে জনপদে মেছোবাঘ