শিরোনাম

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আরাঘচি

সিটিজেন ডেস্ক
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আরাঘচি
চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন আরাঘচি। ছবি: ইরানি স্টেট মিডিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। দেশটির রাজধানী বেইজিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠকে বসেছেন তিনি।

বুধবার (৬ মে) চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে তাদের।

এর আগে গত সপ্তাহে রাশিয়া সফর করেছিলেন আরাঘচি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। দ্বিপক্ষীয় আলোচনা ছাড়াও আঞ্চলিক উত্তেজনা ইস্যুতে কথা বলেন দুই নেতা। মস্কো সফরের পরপরই বেইজিং সফরে এলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

সূত্র: রয়টার্স

/জেএইচ/