ইউক্রেনের যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলা, নিহত ২

সিজেডএন ডেস্ক

পাল্টাপাল্টি ড্রোন হামলায় রাশিয়া-ইউক্রেনের যুদ্ধক্ষেত্র আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ইউক্রেনের একটি যাত্রীবাহী ট্রেনে রাশিয়ার হামলায় দুজন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের বেরেজিভকা জেলায় ৩৪০ জন যাত্রী নিয়ে চলা একটি ট্রেনে জেট-চালিত ড্রোন দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এতে লোকোমোটিভে আগুন ধরে যায় এবং দুজন যাত্রী প্রাণ হারান। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ড্রোনের চালকরা খুব ভালো করেই জানত তাদের লক্ষ্যবস্তুটি সম্পূর্ণ বেসামরিক মানুষ ছিল। জেলেনস্কি অবিলম্বে রাশিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানো এবং ইউক্রেনকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আকুল আবেদন জানান। একই সময়ে ওডেসার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইজমাইল ও রেনি বন্দর অবকাঠামোতেও হামলা চালায় মস্কো। এতে স্থানীয় বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়ে ইজমাইল শহরের একটি বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, তারা আকাশপথে আসা ১৩৩টি রুশ ড্রোনের মধ্যে ১১১১টিই ভূপাতিত করতে পেরেছে।
অন্যদিকে, ইউক্রেনও চুপ করে বসে থাকেনি। পাল্টা ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভের হামলায় বাশকোর্তোস্তান অঞ্চলের গ্যাজপ্রম নেফতেখিম সালাভাত তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। পাশাপাশি রাশিয়ার জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজ-এর বিভিন্ন রসদ সরবরাহ কেন্দ্রেও ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। কিয়েভের অভিযোগ, এ ই-কমার্স প্রতিষ্ঠানটি মস্কোর সামরিক সরবরাহ শৃঙ্খলে জ্বালানি জোগাচ্ছে, যদিও মস্কো ও ওয়াইল্ডবেরিজ কর্তৃপক্ষ একে সম্পূর্ণ বেসামরিক প্রতিষ্ঠান বলে দাবি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

রাতভর রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা, নিহত ১৪