শিরোনাম

রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন
রাজধানীর মগবাজারে বহুতল ভবনে আগুন

রাজধানীর মগবাজার ওয়্যারলেস এলাকায় বিশাল সেন্টারের পাশে একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবনটিতে ৪টি ব্যাংক আছে বলে জানা গেছে। ব্যাংকগুলো হলো, মার্কেন্টাইল, পূবালী, ব্র্যাক ও আইএফআইসি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের পাশে একটি ভবনে আগুন লাগার সংবাদ পেয়েছি। বর্তমানে ঘটনাস্থলের আমাদের টিম কাজ করছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে।

/এফআর/