ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

ইরানকে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের
সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের উচিত ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ ওড়ানো। তবে আত্মসম্মানে লাগার কারণে তারা তা করছে না বলেও জানান ট্রাম্প।
মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ট্রাম্পের দাবি, ইরানের সামরিক শক্তি এখন এতটাই হ্রাস পেয়েছে যে তারা শুধু ‘পি-শুটার’ (ছোট খেলনা বন্দুকের মতো অস্ত্র) দিয়ে গুলি চালানোর অবস্থায় আছে।
তিনি বলেন, তেহরান প্রকাশ্যে যুদ্ধের হুঙ্কার দিলেও গোপনে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
ইরান এখন শুধু লোক দেখানো খেলা খেলছে বলেও দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি আপনাদের বলছি, তারা প্রকৃতপক্ষে একটি চুক্তি করতে চায়। যখন নিজের সামরিক শক্তি পুরোপুরি নিঃশেষ হয়ে যায়, তখন কেই–বা চুক্তি করতে চাইবে না?’
ইরানের বর্তমান পরিস্থিতির প্রতি ইঙ্গিত করে ট্রাম্প বলেন, ‘ইরানের উচিত আত্মসমর্পণের সাদা পতাকাটি বাঁচিয়ে রাখা। এটি যদি সাধারণ কোনো লড়াই হতো, তবে তারা অনেক আগেই তা থামিয়ে দিত।’
সূত্র: রয়টার্স

ইরানে শপিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ৮