শিরোনাম

১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ৯০ লাখ ডলার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৯ কোটি ৯০ লাখ ডলার
প্রতীকী ছবি

চলতি মাসের প্রথম ৫ দিনে দেশে এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ১৮ হাজার ৪৩৭ কোটি ৭০ লাখ টাকা (ডলারপ্রতি ১২২ টাকা ধরে)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি আগস্টের প্রথম ১২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৪৯ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এসেছিল ১০৫ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি আগস্টের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪২ দশমিক ২ শতাংশ। বুধবার (১২ আগস্ট) একদিনেই প্রবাসীরা দেশে ১১ কোটি ১০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক বৈদেশিক লেনদেনের ভারসাম্যে এর ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসবি/