যুদ্ধবিরতির মেয়াদ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান

সিজেডএন ডেস্ক

১৭ আগস্ট শেষ হতে যাওয়া সমঝোতা স্মারকের অধীনে ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ বিষয়ে উভয় পক্ষই মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক সম্মতি জানিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের মধ্যে সরাসরি বার্তা আদান-প্রদান চলছে।
এর আগে, দীর্ঘ উত্তেজনার পর এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় প্রথম যুদ্ধবিরতিতে পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। পরবর্তীতে ১৭ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে স্থায়ী শান্তির লক্ষ্যে আনুষ্ঠানিক আলোচনাও শুরু হয়। তবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চয়তার মতো মূল ইস্যুগুলোতে দ্বিমত তৈরি হওয়ায় সেই আলোচনা শেষ পর্যন্ত স্থবির হয়ে পড়েছিল।
সংকট সমাধানের আলোচনা থমকে যাওয়ার পরপরই দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। ৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে ওয়াশিংটন ও তেহরান পরস্পরের ওপর পাল্টাপাল্টি হামলা চালায়। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানে। জবাবে তেহরান জর্ডান, বাহরাইন ও কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে জোরালো হামলা চালায়। এ মুখোমুখি উত্তেজনার আবহেই মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত এড়াতে আবারও যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হলো দুই পরাশক্তি।
সূত্র: আনাদোলু এজেন্সি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট