শিরোনাম

চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ: ট্রাম্প

সিটিজেন ডেস্ক
চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দর অবরোধ: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্প। ছবি: সংগৃহীত

চুক্তিতে রাজি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে অবরোধ চলবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এই অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রতিদিন প্রায় ৫০ কোটি ডলার ক্ষতির মুখে পড়ছে। যা দেশটির জন্য অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

বুধবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগমুহূর্তে ট্রাম্পের এই মন্তব্য এলো।

এদিকে পাকিস্তানে দ্বিতীয় দফা শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে কিনা, তা নিয়ে সংশয় রয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মধ্যস্থতাকারী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। তিনি যুক্তরাষ্ট্র্রর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, যুক্তরাষ্ট্রের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ কূটনৈতিক প্রক্রিয়ার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইরান পরিস্থিতির সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে বলেও জানান তিনি।

সূত্র : আল জাজিরা

/জেএইচ/