শিরোনাম

খেলার নিয়ম বদলে গেছে: গালিবাফ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
খেলার নিয়ম বদলে গেছে: গালিবাফ
ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের জাতীয় স্বার্থ কিংবা নিরাপত্তায় সামান্যতম আঁচ লাগলেও তার জবাব দেওয়া হবে আগের চেয়েও দ্রুত, কঠোর এবং বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশন শুরুর ঠিক আগে দেওয়া বক্তব্যে তিনি জানান, সংঘাতের পুরোনো সমীকরণ ও পাল্টা পদক্ষেপ নেওয়ার দিন এখন অতীত।

বক্তব্যে গালিবাফ বলেন, ইরান এখন ‘পুরো বিধর্মী শক্তির বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের’ মুখোমুখি দাঁড়িয়ে আছে। মধ্যপ্রাচ্যে বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সামরিক বাহিনীর তীব্র হামলার কারণে আমেরিকার শীর্ষ নেতারা গভীর হতাশায় ভুগছেন। সেই চরম ক্ষোভ ও মানসিক ধাক্কা সামাল দিতেই তারা এখন ফাঁকা বুলি এবং রাজনৈতিক স্লোগানের আশ্রয় নিচ্ছেন। এমনকি যুদ্ধক্ষেত্রের কৃত্রিম ছবি ও ভিডিও বানাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মতো পথ বেছে নিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ববর্তী আলোচনার টেবিলে ইরানের জ্যেষ্ঠ আলোচক হিসেবে কাজ করা এই নেতা বলেন, আমেরিকানদের এটা বুঝে নেওয়া উচিত যে, পাল্টা প্রতিক্রিয়ার দিন শেষ এবং আগ্রাসনকারীদের ঘাঁটিতে আমাদের সাম্প্রতিক অভিযানটি ছিল কেবল এর শুরু মাত্র। গালিবাফ বলেন, খেলার নিয়ম বদলে গেছে। এখন থেকে ইরানের স্বার্থ ও নিরাপত্তার ওপর যে কোনো আঘাতের জবাব দেওয়া হবে আরও দ্রুত, কঠোর এবং বেদনাদায়কভাবে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

/এমএকে/