নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইসরায়েল

সিজেডএন ডেস্ক

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নীতি ও নানা সিদ্ধান্তের বিরুদ্ধে আবারও রাজপথে নেমেছেন ইসরায়েলের সাধারণ মানুষ। শনিবার (৫ সেপ্টেম্বর) উত্তর ইসরায়েলজুড়ে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভ- এর তথ্য অনুযায়ী, রোশ পিনা, কারমিয়েল, হাদেরা ও হাইফাসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জড়ো হয়ে বিক্ষুব্ধ জনগণ বর্তমান সরকারের নানা নীতি ও ব্যর্থতার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।
দেশজুড়ে চলা এ নাগরিক ক্ষোভের মধ্যেই এক সাক্ষাৎকারে আগ্রাসী বক্তব্য দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আন্তর্জাতিক চাপ ও ঘরোয়া সংকটকে একপ্রকার তোয়াক্কা না করেই তিনি কাতারে হামলা চালানোর বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন। ইসরায়েলি মাধ্যম আই২৪নিউজ- কে দেওয়া সাক্ষাৎকারটি শনিবার তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
সেখানে গাজায় চলমান পরিস্থিতিতে কাতারের কোনো ভূমিকা মানতে অস্বীকার করে দেশটির প্রতি স্পষ্ট বৈরিতা প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। কাতারকে একটি ‘শত্রুভাবাপন্ন’ রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমি কাতারে হামলা চালিয়েছি, যুদ্ধের সময় আমি সেখানে বোমা হামলাও করেছি এবং তাদের ওপর আক্রমণ চালিয়েছি, আর তারাও আমার ওপর আক্রমণ করেছে।’ নিজের দেশেই বাড়তে থাকা চরম অসন্তোষের মধ্যে তার এমন বেপরোয়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি

অনুশৈবালের কারণে সুপেয় পানির সংকটে ইসরায়েল