বাংলাদেশের বিশ্বকাপে না খেলা নিয়ে তদন্ত রিপোর্ট প্রকাশ আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

চলতি বছর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেনি বাংলাদেশ দল। ভারতের মাটি থেকে বাংলাদেশের খেলা শ্রীলঙ্কায় নেওয়ায় জন্য আইসিসিকে চিঠিও দিয়েছিল ক্রিকেট বোর্ড। তবে আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকের পরও রাজি করানো যায়নি।
পরবর্তীতে অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, বাংলাদেশ দল ভারতে খেলতে যাবে না। শেষ পর্যন্ত বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
বাংলাদেশের বিশ্বকাপ না খেলার পেছনে সত্যিই নিরাপত্তা শঙ্কা ছিল নাকি অন্য কোনো বিষয় ছিল- এসব নিয়ে তদন্তের সিদ্ধান্ত নেয় বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
গেল মে মাসে কমিটি গঠন করা হলেও চার মাসে তদন্ত প্রতিবেদন জমা পড়েনি। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রবিবার (৬ সেপ্টেম্বর) বলেন, ‘এটা (বিশ্বকাপে না যাওয়ার তদন্ত রিপোর্ট) আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, আপনারা পেয়ে যাবেন।’
আমিনুল হক আরও বলেন, ‘যিনি তদন্ত রিপোর্টটা পেশ করবেন, তিনি এখন দেশের বাইরে আছেন। তিনি আসা মাত্রই পরবর্তী সপ্তাহে আপনাদের সামনে উপস্থাপন করা হবে।’

শেষ মুহূর্তের গোলে ম্যান ইউনাইটেডকে রুখে দিলো এভারটন