শিরোনাম

বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বৃষ্টিতে পণ্ড বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচ
ব্লুমফন্টেইনের মাঠ

বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের প্রথম আনঅফিশিয়াল ওয়ানডে পরিত্যক্ত হয়েছে। ব্লুমফন্টেইনে বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা শুরু হতে কয়েক ঘণ্টা দেরি হয়।

ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৩৩ ওভারে। তবে বাংলাদেশ ‘এ’ দল ১১ ওভারে ১ উইকেটে ৪৭ রান করার পর আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি।

ওপেনার সাইফ হাসান ১৩ বল খেলে শূন্য রানে আউট হন। এরপর নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। বৃষ্টি নামার সময় নাঈম ২৮ রান এবং ইমন ১৪ রানে অপরাজিত ছিলেন।

মিঠুনকে ‘এ’ দলের স্কোয়াডে ফেরানো হলেও এই ম্যাচের একাদশে রাখা হয়নি।

দুই দলের দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডে আগামী বুধবার (৯ সেপ্টেম্বর) কিম্বার্লিতে।

/টিই/