সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক

আবাসন, কর্মসংস্থান ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের দায়ে সৌদি আরবে মাত্র এক সপ্তাহেই ১৪ হাজারের বেশি বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশজুড়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।
২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলা অভিযানে মোট ১৪ হাজার ১৬৫ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি আটক হয়েছেন আবাসন আইন লঙ্ঘনের কারণে, যার সংখ্যা ৭ হাজার ১২১। এছাড়া সীমান্ত আইন না মানায় ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন অমান্য করায় ৩ হাজার ৪০৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
অভিযান পরিচালনাকারী কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভ্রমণ নথি বা আউটপাস সংগ্রহের জন্য ১৮ হাজার ৯৩৭ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে টিকিট নিশ্চিত করা সাপেক্ষে আরও ৩ হাজার ২৪০ জনকে দ্রুত দেশত্যাগের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
এদিকে সীমান্ত দিয়ে অবৈধভাবে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৩১৫ জনকে। তাদের মধ্যে ৫৮ শতাংশই ইথিওপিয়ার নাগরিক, ৪১ শতাংশ ইয়েমেনি এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের। একই সময়ে দেশ ছেড়ে পালানোর চেষ্টাকালে আটক হন ৪২ জন। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় ও যাতায়াত সুবিধা দেওয়ার অপরাধে স্থানীয়ভাবে বসবাসরত ২১ জনকেও গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, বর্তমানে প্রায় ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী বিভিন্ন আইন লঙ্ঘনের মামলায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে ১ হাজার ৯২৮ জন নারী। উল্লেখ্য, প্রায় ৩ কোটি ৪৮ লাখ জনসংখ্যার দেশ সৌদি আরবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিপুল পরিমাণ অভিবাসী কর্মরত রয়েছেন। দেশটিতে অবৈধ প্রবেশে সহায়তার প্রমাণ মিললে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার আইনি বিধান রয়েছে, যা নিয়ে প্রশাসন প্রতিনিয়ত কঠোর সতর্কবার্তা দিয়ে আসছে।
সূত্র: গালফ নিউজ

সৌদি আরবে এখন পর্যন্ত ৩১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু