ইরান-মার্কিন যুদ্ধ
চুক্তি সম্পন্ন না হলে ‘প্রজেক্ট ফ্রিডম প্লাস’ শুরুর হুঁশিয়ারি ট্রাম্পের
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১০ মে ২০২৬, ১৮: ৪৩

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে সমঝোতা চুক্তি চূড়ান্ত করতে ব্যর্থ হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যদি সবকিছু নির্ধারিত সময়ের মধ্যে সই এবং চূড়ান্ত না হয়, তবে ওয়াশিংটন বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, স্থগিত থাকা প্রজেক্ট ফ্রিডম সামরিক অভিযানটি পুনরায় সচল করা হবে, যা প্রজেক্ট ফ্রিডম প্লাস নামে আরও বিস্তৃত পরিসরে কার্যকর হতে পারে।
ট্রাম্প আরও জানান, এ আলোচনায় মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান আপাতত সামরিক অভিযান শুরু না করার অনুরোধ করেছে। তবে চুক্তি স্বাক্ষর না হলে যুক্তরাষ্ট্র তার অবস্থানে অনড় থাকবে। প্রজেক্ট ফ্রিডম প্লাসের অধীনে অতিরিক্ত কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা খোলসা না করলেও এটি যে আগের চেয়েও শক্তিশালী হবে, তার স্পষ্ট আভাস দিয়েছেন তিনি। মধ্যপ্রাচ্যে এ অস্থিরতার সূত্রপাত হয় গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্য দিয়ে, যার জেরে হরমুজ প্রণালি অবরুদ্ধ হয়ে পড়ে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে ঝুঁকি তৈরি হয়।
পরবর্তীতে পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা কোনো দীর্ঘমেয়াদী সমাধানে পৌঁছাতে পারেনি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন, তবে কোনো নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়নি। বর্তমানে ১৩ এপ্রিল থেকে কার্যকর হওয়া মার্কিন নৌ-অবরোধ কঠোরভাবে বহাল রয়েছে। মঙ্গলবার (৫ মে) বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দেওয়া হলেও ট্রাম্প নিশ্চিত করেছেন, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর মার্কিন নৌবাহিনীর অবরোধ পূর্ণ শক্তিতেই জারি থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/

যুক্তরাষ্ট্র যেভাবে নৌ-অবরোধ ও ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনা করছে