এবার হরমুজে সাবমেরিন মোতায়েন ইরানের
সিটিজেন ডেস্ক

এবার হরমুজে সাবমেরিন মোতায়েন ইরানের
সিটিজেন ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৯: ২৮

ছবি: সংগৃহীত
কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে সম্ভাব্য শত্রুর যেকোনো নৌ-হুমকি প্রতিহত করতে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) এর নৌবাহিনী কার্যকরী এ সাবমেরিনগুলোকে পারস্য উপসাগরের ডলফিন হিসেবে আখ্যায়িত করেছে।
রবিবার (১০ মে) আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিদ্যমান হুমকি এবং নিজেদের সক্ষমতা ও অপারেশনাল চাহিদার কথা বিবেচনা করে হরমুজ প্রণালির সমুদ্রতলে এ সাবমেরিনের সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হচ্ছে। এগুলো কৌশলগত এ জলপথে দীর্ঘ সময় পানির নিচে অবস্থান করে নিখুঁতভাবে শত্রুর জাহাজ শনাক্ত এবং ধ্বংস করতে সক্ষম।
রিয়ার অ্যাডমিরাল ইরানি আরও উল্লেখ করেন, ডেনা ডেস্ট্রয়ার জাহাজের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে পরিচালিত এক বিশেষ মহড়ায় এ সাবমেরিনগুলো পানির ওপরে উঠে এসে ইরানের সামুদ্রিক প্রতিরক্ষা সক্ষমতার শক্তিমত্তা প্রদর্শন করে। মহড়ার বিভিন্ন কৌশলগত ফরমেশন শেষে এগুলো পুনরায় নিজেদের নির্ধারিত মিশনের জন্য গভীর সমুদ্রে ফিরে গেছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

/এমএকে/

সামরিক বাহিনীকে মোজতবা খামেনির নতুন নির্দেশনা 