ইরানি জাহাজে মার্কিন হামলায় নিখোঁজ ৫ নাবিকের একজনের মরদেহ উদ্ধার

সিটিজেন ডেস্ক

হরমুজ প্রণালিতে ইরানের বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর চালানো হামলায় নিখোঁজ পাঁচ নাবিকের একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতের এ সংঘাতের পর নিখোঁজ বাকি চারজনের সন্ধানে এখনো সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে ইরানি উদ্ধারকারী দল। মিনাব কাউন্টির গভর্নর মোহাম্মদ রাদমেহের স্থানীয় বার্তা সংস্থা মেহের নিউজকে নিশ্চিত করেছেন, উদ্ধারকারীরা একজনের মরদেহ খুঁজে পেয়েছেন। এ হামলায় আরও ১০ জন নাবিক গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এর আগে ইরানের সিরিক অঞ্চলে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা মূলত হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় মার্কিন বিমান হামলারই অংশ ছিল। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, নৌ-অবরোধ ভাঙার চেষ্টাকালে ইরানের কয়েকটি খালি ট্যাংকার লক্ষ্য করে শুক্রবার (৮ মে) এই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বর্তমানে নিখোঁজ বাকি নাবিকদের উদ্ধারে পুরো এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা

হরমুজে জাহাজে হামলার অভিযোগ খতিয়ে দেখছে সিউল