শিরোনাম

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাঙামাটি সংবাদদাতা
রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা
গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় হেগেরা চাকমা (৫০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) আনুমানিক ভোর ৬টার দিকে উপজেলার সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হেগেরা চাকমা ৪ নম্বর ওয়ার্ডের রেতকাবা এলাকার বাসিন্দা। তবে তিনি শুকনোছড়া এলাকায় বসবাস করে আসছিলেন এবং এলাকায় ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) সংগ্রাহক (কালেক্টর) হিসেবে পরিচিত ছিলেন।

সূত্রে জানা গেছে, ভোরে সাংগঠনিক কাজের উদ্দেশ্যে বের হন হেগেরা চাকমা। পথে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের সশস্ত্র একটি দল তাকে এলোপাতাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই হেগেরা চাকমার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন জানান, নিহত হেগেরা চাকমার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

/এফআর/