প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির যৌথসভার শুরুতে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আগামী ১ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আর ৫ সেপ্টেম্বর আলোচনা সভায় বক্তব্য রাখবেন শীর্ষ নেতারা।
রুহুল কবির রিজভী বলেন, সেপ্টেম্বরের উপযুক্ত সময়ে আরও দুটি কর্মসূচি পালন করা হবে। এর একটি উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ করবেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। আর বৃক্ষরোপণে নেতৃত্ব দেবেন আরেক যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি। এর বাইরেও বেশ কিছু কর্মসূচি থাকবে। এগুলোর খসড়া দলীয় চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে ঠিক করা হবে।
যৌথসভায় বিএনপির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক, সদস্য সচিব এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ সদস্য