শিরোনাম

ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার
গ্রেপ্তারের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের পর অস্ত্রসহ মো. মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোবারক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ডেভিড ইমনের সহযোগী। সে এলাকায় ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত।

বুধবার (২৬ আগস্ট) ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘মোবারক নামের একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

/এসআর/