শিরোনাম

ইলিয়াস কাঞ্চনের মারা যাওয়ার গুজব উড়িয়ে দিয়েছে পরিবার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
ইলিয়াস কাঞ্চনের মারা যাওয়ার গুজব উড়িয়ে দিয়েছে পরিবার
ইলিয়াস কাঞ্চন

মারা যাওয়ার আগেই মৃত্যুর গুজব ছড়িয়ে যাওয়ার ঘটনা এর আগেও অনেকের ক্ষেত্রে ঘটেছে। এর আগে এমন খবর বের হয়েছিল ঢাকাই সিনেমার অভিনেতা প্রবীর মিত্রর ক্ষেত্রে। এবার ঘটল ঢাকাই সিনেমার নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে। এমনিতে তিনি খুবই অসুস্থ। এর মধ্যেই আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলের দিকে খবর ছড়িয়েছে ইলিয়াস কাঞ্চন আর নেই!

সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ করেই ছড়িয়ে পড়া খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’-এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

ইলিয়াস কাঞ্চনের শারীরিক অবস্থা নিয়ে গুজ বা বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি, ‘ইলিয়াস কাঞ্চন ভালো আছেন। ভুল খবর ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে।’ এর আগেও বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছিল।

ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চনের চিকিৎসা হচ্ছে লন্ডনে। চিকিৎসার নেওয়ার ফাঁকে গত ৩ আগস্ট দেশে ফিরেছিলেন তিনি। গত ৭ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার ১১তম মহাসমাবেশেও অংশ নেন। পরে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে তিনি কিশোরগঞ্জে গ্রামের বাড়িতে যান।

এরই মধ্যে তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

/আরএ/