ইরান যুদ্ধ: ইন্দোনেশিয়ায় স্থগিত ডি-৮ সম্মেলন

সিটিজেন ডেস্ক

ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মুসলিমপ্রধান উন্নয়নশীল দেশগুলোর জোটের (ডি-৮) নির্ধারিত শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ক মহাপরিচালক ত্রি তারিয়াত জানান, নিরাপত্তা উদ্বেগের কারণে জাকার্তায় ১৩ থেকে ১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য ডি-৮ সম্মেলনটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে নতুন কোনো তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
ডি-৮ একটি অর্থনৈতিক সহযোগিতা সংস্থা। এর সদস্য দেশ হলো– বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আফ্রিকা পর্যন্ত এই দেশগুলোর মধ্যে সহযোগিতা উন্নত করা। ২০২৫ সালে আজারবাইজান সংস্থায় যোগ দেয়।
বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিমপ্রধান দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতি ইন্দোনেশিয়া এই সম্মেলনের আয়োজন করার কথা ছিল।
এই সম্মেলনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের নেতাদের অংশ নেওয়ার কথা ছিল।
উন্নয়নশীল আট দেশের এই জোট মূলত এশিয়া ও আফ্রিকার মুসলিমপ্রধান দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে নিয়মিত বৈঠক করে থাকে।
সূত্র: আল জাজিরা