ফারহানের উদযাপনে মনে পড়লো পেলেকে

ফারহানের উদযাপনে মনে পড়লো পেলেকে
নিজস্ব প্রতিবেদক

সাফ ফুটবলে বাংলাদেশ বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে। ৪-০ ব্যবধানে জয়ের পর আলোচনায় ফারহান আলী ওয়াহিদের গোল ও উদযাপন। ম্যাচের ৫৩ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে লঙ্কান বক্সে ঢুকে পড়েন ফারহান। একে একে ডিফেন্ডারদের ড্রিবলিং করে দুর্দান্ত স্টেপ ওভারে দুজনকে ফাকি দিয়ে বল জালে পাঠান।
ফারহানের সেই গোলের পর উদযাপনে মাতে পুরো স্টেডিয়াম। সাদ উদ্দিন উদযাপনের সময় ফারহানকে কাঁধে তুলে নেন। সেই উদযাপনের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ফারহানকে নিয়ে বাংলাদেশ দলের করা উদযাপন যে মিলে যাচ্ছে কিংবদন্তি ফুটবলার পেলের করা সেই আইকনিক উদযাপনের সঙ্গে।
১৯৭০ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে প্রথমার্ধে রিভেলিনোর ক্রস থেকে হেডে গোলের পর যে উদযাপন করেছিলেন পেলে, সেই ছবিতে দেখা যায় পেলে শূন্যে লাফিয়ে ওঠেন। তার এক হাত মুঠি পাকিয়ে উঁচুতে তোলেন এবং সতীর্থের ওপর লাফিয়ে পড়েন। তার মুখে ছিল চওড়া হাসি।
ফারহানের উদযাপনটি পেলের সঙ্গে শতভাগ না হলেও মিল রয়েছে অনেকটাই। বিশেষ করে উদযাপনের সময় হাতের মুঠোর অংশে মিল খুঁজে পাচ্ছেন বহু সমর্থক।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দুটি ছবি পাশাপাশি রেখে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের কথা স্মরণ করছেন।

হামজা দশে দশ, ফারহানের গোল সেরা: কোচ ডুলি