চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪

চীনে বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১৪
সিটিজেন জার্নাল ডেস্ক

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের রাজধানী তাইয়ুয়ানে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যার এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এবং অনেকে হাসপাতালে ভর্তি রয়েছেন। বেইজিং-ভিত্তিক সিনহুয়া সংবাদ সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।
রবিবার সন্ধ্যা থেকেই উদ্ধারকাজ শুরু হয় এবং প্রায় ৩৮ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এদের মধ্যে রবিবার রাতেই পাঁচজন মারা যান। এরপর সোমবার সকাল নাগাদ মৃতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
ঠিক কী কারণে এ ভয়াবহ আগুন লাগল, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে। উল্লেখ্য, নির্মাণ বিধিমালায় শিথিলতার কারণে চীনে এর আগেও এমন বেশ কিছু প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে গত বছরের নভেম্বরে হংকংয়ের বেশ কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬৮ জন নিহত হয়েছিলেন। এমনকি তার ঠিক এক মাস পরে, দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের আরেকটি আবাসিক ভবনেও অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ জনের প্রাণহানি ঘটেছিল।
সূত্র: আনাদোলু এজেন্সি