হামজা দশে দশ, ফারহানের গোল সেরা: কোচ ডুলি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামজা দশে দশ, ফারহানের গোল সেরা: কোচ ডুলি
ফারহানের গোলের পর তাকে কাঁধে তুলে উদযাপন করেন খেলোয়াড়রা

সাফ ফুটবলে বাংলাদেশ ৪-০ গোলে শ্রীলঙ্কাকে হারিয়েছে। খেলা শেষে হাসি মুখেই সংবাদ সম্মেলনে এলেন বাংলাদেশের কোচ ডুলি। জাতীয় স্টেডিয়ামে বুধবারের (১১ নভেম্বর) ম্যাচে সেরা মুহুর্তের মধ্যে অন্যতম ফারহান আলী ওয়াহিদের গোলটি।

বাংলাদেশের কোচ ডুলিও বেশ প্রশংসা করেছেন ফারহানের, ‘সত্যি, অসাধারণ গোল। ডিফেন্ডারদের যেমনভাবে কাটিয়েছে। এরপর যেভাবে শট করেছে সেটাও দুর্দান্ত।’

ডুলি কোচিং পেশায় আছেন প্রায় দুই দশক। অভিজ্ঞতা থেকে ফারহানের গোলটি অন্যতম সেরা বললেন ডুলি, ‘আমি অনেক দিন থেকে কোচিংয়ে। আমি যে দলগুলোকে কোচিং করিয়েছি এর মধ্যে এটা অন্যতম সেরা গোলের একটি। হামজার ব্যাক হিল থেকে গোল হলে সেটিও দুর্দান্ত হতো।’

আজ বুধবার (১১ নভেম্বর) প্রথম হামজা বাংলাদেশের অধিনায়কত্ব করেছেন। চার গোলের মধ্যে একটি তার। হামজাকে নিয়ে ডুলি বলেন, ‘সে দলের জন্য যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত। অসাধারণ খেলেছেন। আমি তাকে দশে দশই দেবো।’

হামজা মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে ডুলি অ্যাটাকিং মিডফিল্ডে খেলিয়েছেন। তিনি এই পজিশনে ভালোই খেলেছেন। হামজার পজিশন পরিবর্তনের সিদ্ধান্ত কি ভুটান ম্যাচের পর নাকি আগেই? এই প্রশ্নের উত্তরে ডুলি বলেন, ‘এটা আমি টুর্নামেন্টের শুরুতেই ভেবে রেখেছিলাম।’

/টিই/