সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনোদন ভাতা নিয়ে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি ও বিনোদন ভাতা নির্ধারণে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।
ওই নির্দেশনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে। এই সময়ে কোনো কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে পাবেন।
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফিরদৌস আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
এ বিষয়ে ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে পাবেন। কিন্তু বিনোদন ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা উত্তোলন করার পর বেতন নির্ধারণজনিত (পে-ফিক্সেশন) কারণে কোনো বকেয়া অর্থ পাবেন না।